ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন:

অপসারিত চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার দাবি

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

২৩৯
২৩৯

মেট্রোরেল, বিটিভি ভবন ও সেতুভবনে অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের প্রকাশ্য প্রমাণ থাকা সত্ত্বেও ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য-সাবুদ উপস্থাপনের অভিযোগ উঠেছে অপসারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে রাষ্ট্র কী ব্যবস্থা নেবে, সে প্রশ্ন তুলেছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না।

 সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তোলেন।

সাংবাদিক মনজুরুল আলম পান্না তার বক্তব্যে বলেন, “মেট্রোরেল-বিটিভি ভবন-সেতুভবনে আত্মস্বীকৃত অগ্নি প্রদানকারীদের প্রকাশ্য বক্তব্য রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে আত্মস্বীকৃত খুনিদের প্রকাশ্য ভিডিও রয়েছে। তারপরও ট্রাইবুনালে যেভাবে ভুয়া সাক্ষ্য-সাবুদ উপস্থাপন করে কথিত বিচার কাজ এগিয়ে নিয়েছেন অপসারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে রাষ্ট্র কী ব্যবস্থা নেবে?”

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের ভিডিও ও স্বীকারোক্তি জনসমক্ষে রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, এসব অকাট্য প্রমাণ আমলে না নিয়ে ট্রাইবুনালে মনগড়া ও ভুয়া সাক্ষ্য উপস্থাপন করে বিচারকাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন তাজুল ইসলাম।

প্রকৃত অপরাধীদের আড়াল করে জালিয়াতির মাধ্যমে বিচারকাজ চালানোর এই অভিযোগ সামনে আসার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এখন সচেতন মহলের একটাই প্রশ্ন— বিচার প্রক্রিয়ায় এমন নজিরবিহীন অনিয়মের পর অপসারিত এই চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আইনি বা রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হবে কি না।

  • ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন:

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents