সপ্তাহের সাত দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১৬১
১৬১

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরকে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন মোডে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকে কাস্টম হাউস, বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেলের মতো রমজানকেন্দ্রিক পণ্য অগ্রাধিকার ভিত্তিতে শুল্কায়ন ও খালাস নিশ্চিত করা হবে। কাস্টমস ২৪ ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন এবং রপ্তানি পণ্যের জাহাজীকরণ কার্যক্রম চালু রাখবে। একইসঙ্গে বন্দর কর্তৃপক্ষও সার্বক্ষণিক অপারেশন পরিচালনা করবে।

বন্দরে আটকে থাকা প্রায় দুই হাজার ঢাকামুখী কনটেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। এছাড়া অপারেশনাল কার্যক্রম ও কনটেইনার হ্যান্ডলিং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বন্দর এলাকায় স্ক্যানারসংক্রান্ত জটিলতা ও যানবাহনের সারি কমাতে কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত স্ক্যানার মেরামত ও আধুনিকায়নের তাগিদ দেওয়া হয়েছে। বন্দরের প্রতিটি যন্ত্রপাতি সচল রাখতে একটি ‘কুইক রেসপন্স টিম’ও গঠন করা হয়েছে।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে সরবরাহ শৃঙ্খলে কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। সাপ্লাই চেইনে বিলম্বের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

এদিন বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আরিফ আবদুল্লাহর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিএফএফএ, বিকডা, চিটাগাং চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস প্রতিনিধি, রেলওয়ে প্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে অংশীজনেরা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা অপারেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents