আসুন বিভেদ বিভাজন পরিহার করি,সবাই মিলে মানবিক গফরগাঁও – পাগলা গড়ি আখতারুজ্জামান বাচ্চু এমপি 

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ১০ গফরগাঁও নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান বাচ্চু এমপি এর নির্বাচনী এলাকা গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানাকে উন্নয়নের স্বার্থে সকল রাজনীতিক দল, সমাজকর্মী, সাধারণ জনগণ কে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্ব দূরীকরণ ও জনপ্রত্যাশা পূরণে জনকল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সকল বিভেদ বিভাজন পরিহার করে সবাই মিলে মানবিক গফরগাঁও -পাগলা গড়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন।

প্রিয় গফরগাঁও উপজেলা ,পৌর ও পাগলাবাসী,

আসসালামু আলাইকুম।

দল মত নির্বিশেষে দোয়া, অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের কার্যকর উদ্যোগে নির্বাচন পরবর্তী সময়ে গফরগাঁও-পাগলা’য় কোনো সহিংসতা হয়নি- যা গফরগাঁওয়ের ইতিহাসে বিরল। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তাবিধান আমাদের অঙ্গীকার। সবাই ঐক্যবদ্ধ থাকুন, শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে রাখুন। পরিবর্তনের সূচনা হয়েছে মাত্র। আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় যেতে চাই বহুদূর। 

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্বমুক্ত মানবিক গফরগাঁও-পাগলা গড়া, জনকল্যাণে কাজ করা, জনপ্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য। শাসক নয়, আপনাদের সেবক হিসাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও ধীরে ধীরে সব কিছু পরিবর্তন অবশ্যই সম্ভব। উন্নয়নের স্বার্থে আপনাদের যেকোনো মূল্যবান মতামত, পরামর্শ সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ।

নির্বাচনকালীন সময়ে মাত্রাতিরিক্ত পরিশ্রম, নির্ঘুম রাত্রি যাপন, ধুলোবালিসহ নানা কারণে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা শেষে আমার শ্বাসনালী, ফুসফুসে হালকা ইনফেকশন ধরা পড়েছে! জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড কাশিসহ কিছু উপসর্গ দেখা দিয়েছে। ডাক্তারগণ কথা বলতে নিষেধ করেছেন বিধায় অনেকের ফোন ধরতে পারিনি বলে আন্তরিকভাবে দু:খিত। জরুরি প্রয়োজন ছাড়া ফোন না করে সুস্থতার জন্য দোয়া কামনা করছি। 

২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২:০১টায় ভাষা শহীদ আব্দুল জব্বার নগরের শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করবো এবং 

২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় জব্বার নগরে আলোচনা সভা, সন্মাননা প্রদান ও ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইনশাল্লাহ। 

২২ ফেব্রুয়ারী রবিবার এলাকায় থাকবো ইনশাল্লাহ। 

২৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন, পৌরসভাসহ প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সাথে কুশল বিনিময় এবং আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান।

আসুন বিভেদ বিভাজন পরিহার করি

সবাই মিলে মানবিক গফরগাঁও-পাগলা গড়ি

করবো কাজ গড়বো দেশ

সবার আগে বাংলাদেশ।।

 

আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents