ধানের শীষের নির্বাচন করায় আ.লীগ কর্মীর বাড়ি ও বিএনপি অফিসে হামলা

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

১১১
১১১

পাবনার আটঘরিয়া উপজেলাতে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সহিংসতার ঘটনা ঘটেছে। উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ফলাফল ঘোষণার পর শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল লতিফ খাঁ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট করেন।

ভুক্তভোগী আব্দুল লতিফ খাঁ অভিযোগ করে বলেন, শ্রীকান্তপুর ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর পরাজয়ের খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক ১২টার দিকে ২৫–৩০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

এদিকে হামলা ও লুটপাটের সময় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ বিষয়ে জেলা জামায়াতের এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পরাজিত হন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents