বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির লালকার্ড কর্মসূচি

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১৮৯
১৮৯

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজরাইল-ইন্ডিয়ার ঘণিষ্ঠ মিত্র আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে লিজ দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ও এটিকে প্রত্যাখ্যান করে স্টুডেন্টস ফর সভরেন্টি ডিপি ওয়ার্ল্ড ও সরকারকে ‘লালকার্ড’ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে। আজ রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজুতে লালকার্ড সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নেই বন্দর (নিউমুরিং টার্মিনাল) নিয়ে বিদেশীদের সাথে চুক্তি করার। কারণ অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয়। প্রচলিত সংবিধানের অধীনেই এই সরকার শপথ নিয়েছে। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন হয়ে যায়। নির্বাচন কমিশনকে সহযোগিতা করা ও রুটিন ওয়ার্ক ছাড়া অন্য সব ধরণের কাজ এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বর্হির্ভুত। 

শিক্ষার্থীরা বলেন, বন্দরে আন্দোলনরত ৬ জন শ্রমিককে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ এসেছে। স্টুডেন্টস ফর সভরেন্টি এর তীব্র নিন্দা জানাচ্ছে।

লালকার্ড কর্মসূচী থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে ৩ দফা দাবি পেশ করেন-

১. ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউমুরিং টার্মিনালের চুক্তি প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে,

২. ইকোনমিক হিটম্যান (অর্থনৈতিক ঘাতক) খ্যাত আশিক চৌধুরী, লুৎফে সিদ্দিকী, মনিরুজ্জামান ও নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে সরকারের সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে,

৩. বন্দরের শ্রমিকদের সাথে সব ধরণের দমন-পীড়ন বন্ধ করতে হবে। ডিবি পরিচয়ে যাদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে স্ব স্ব পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিতে হবে।

সরকার যদি শিক্ষার্থীদের দাবী মেনে না নেয় তাহলে আন্দোলন আরো তীব্র হবে। কঠোর কর্মসূচীর ঘোষণা আসতে পারে।

শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বন্দরের সফল, লাভজনক ও একমাত্র বিশ্বমানের টার্মিনাল ‘এনসিটি’ নির্বাচনের আগ মুহূর্তে তড়িঘড়ি করে বিতর্কিত বিদেশী কোম্পানির হাতে কনসেশন চুক্তিতে লিজ দেয়া বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থ বিরোধী। তাই এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেই হবে। 

স্টুডেন্টস ফর সভরেন্টির নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল ‘টার্মিনাল অপারেটর’ হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে দীর্ঘমেয়াদী ‘কনসেশনিয়ার’ হিসেবে নিয়োগ দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি কনসেশনিয়ারের নিয়ন্ত্রণে থাকলে অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ এবং সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া উন্মুক্ত দরপত্র ছাড়া ও দেশী-বিদেশী অন্যান্য প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে চুক্তি সম্পাদনের চেষ্টা অস্বচ্ছতা, কমিশন বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন এড়াতে পারে না!

শিক্ষার্থীরা বলেন, সিঙ্গাপুর পোর্টের মত চট্টগ্রাম বন্দরকে আমরা একটি রিজিয়নাল হাব বানাতে চাই। কিন্তু ডিপি ওয়ার্ল্ড, এপিএম টার্মিনালস, মেডলগ – এরা কখনই চায় না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হোক। ‘আইমেক করিডর’ পরিকল্পনার অংশ হিসেবে ভারত, ইজরাইল এবং কারো কারো ব্যক্তিগত স্বার্থ ও ভূ-রাজনৈতিক স্বার্থে চট্টগ্রাম বন্দরকে রিজিয়নাল হাব হতে বাধা দিতেই দেশী-বিদেশী লবিস্টরা চট্টগ্রাম বন্দরকে বিদেশী সিন্ডিকেটের হাতে তুলে দিতে চাচ্ছে। 

শিক্ষার্থীরা আরো বলেন, ‘সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরও বিদেশিরা চালায়’ মর্মে অসত্য ও অর্ধ সত্য তথ্য ছড়ানো হচ্ছে, অথচ বাস্তবে সিঙ্গাপুরের একটি কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটররা চালায় না। এমনকি ভিয়েতনামে কোনো টার্মিনাল এককভাবে কোনো বিদেশি কোম্পানিকে দেয়া হয়নি।

বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভরেন্টির আহবায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহবায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জুবায়েদুল ইসলাম শিহাব, জাবির বিন মাহবুবসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী। বক্তব্য রাখেন সার্বভৌমত্ব আন্দোলনের মুখপাত্র শামীম রেজা, পিসিসিপির সাবেক সভাপতি শাহাদাত ফরাজী সাকিব, ইউনাইটেড ইয়াং ফোর্সের সভাপতি শাকিল মিয়াসহ আরো অনেকে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents