শাসক নয়, সেবক হতে চাই-ত্রিশালের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

৩৪৪
৩৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার সাদাত। তিনি মরহুম আব্দুল খালেক এমপি’র সুযোগ্য সন্তান। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন তিনি।

নির্বাচনী এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন আনোয়ার সাদাত। স্থানীয়ভাবে তিনি ত্রিশাল নির্বাচনের একটি বড় ফ্যাক্টর হিসেবে পরিচিত। আঞ্চলিক প্রভাব, মরহুম পিতার জনপ্রিয়তা এবং সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা—সব মিলিয়ে তার রয়েছে শক্তিশালী ভোটব্যাংক। সাধারণ মানুষের পছন্দের প্রার্থী হওয়ায় তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

আজ ১ ফেব্রুয়ারি (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ১ নম্বর ধানীখলা ইউনিয়নে গণসংযোগকালে তিনি ত্রিশালবাসীর উদ্দেশে বলেন—

“স্বপ্ন এবার নতুন দিনের, সেবক হবো ত্রিশালবাসীর।”

ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে আনোয়ার সাদাত বলেন,

“প্রিয় ত্রিশালবাসী, আসসালামু আলাইকুম।

‘শাসক নয়, সেবক হতে চাই’—এই কথাটি আপনারা অনেকের মুখেই শুনেছেন। বারবার বিশ্বাস করে হয়তো অনেকবার আশাহত হয়েছেন। তাই রাজনীতিতে নবাগত হিসেবে আমার কথায় আপনাদের মনে সংশয় থাকাটাই স্বাভাবিক। তবে আমি কোনো গতানুগতিক রাজনৈতিক বুলি নয়, হৃদয়ের গভীর থেকে আপনাদের কিছু বলতে চাই।”

তিনি আরও বলেন,

“আমি মুহাম্মদ আনোয়ার সাদাত, ত্রিশাল সংসদীয় আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। রাজনীতির মাঠে আমি তরুণ হলেও আমার স্বপ্ন ও সংকল্প দৃঢ়।”

নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে তিনি বলেন,

“পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ থেকেই আমি শিখেছি—ক্ষমতা মানে দাপট দেখানো নয়, বরং দায়িত্ব পালন করা। আমি পরিবর্তনের স্বপ্নে বিশ্বাসী। আধুনিক ও বৈষম্যমুক্ত ত্রিশাল গড়তে তরুণের তেজ ও সততা প্রয়োজন।”

তিনি জানান, ত্রিশালবাসীর একজন সন্তান ও ভাই হয়ে যেকোনো সংকটে সবার আগে পাশে দাঁড়ানোর মানসিকতাই তার আসল শক্তি।

“আমি গালভরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। এসেছি আপনাদের ভালোবাসা ও দোয়া নিতে। আমি আপনাদের ওপর শাসন করতে আসিনি, এসেছি আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে থাকতে।”

শেষে তিনি বলেন,

“আপনাদের এই সন্তানকে একবার সেবা করার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের আস্থার মর্যাদা আমি আমার শ্রম ও সততা দিয়ে রক্ষা করব। আসুন, আমরা মিলেমিশে এক নতুন, উন্নত ও মানবিক ত্রিশাল গড়ে তুলি।”

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents