যারা গোপনে আমেরিকা–ভারতের সঙ্গে বৈঠক করে, তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না: চরমোনাই পীর

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অইসলামিক কার্যক্রম চালায় এবং গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে, তাদের মাধ্যমে এ দেশের মানুষ কখনো শান্তি পাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে লক্ষ্মীপুর-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি কমলনগর উপজেলাতেও এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

চরমোনাই পীর বলেন, “আমরা যদি ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং হাতপাখার পক্ষে ভোট দিয়ে সারাদেশে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে পারি, তাহলে আল্লাহর রহমতে অল্পদিনের মধ্যেই এ দেশকে একটি স্বর্ণের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ইসলামের পক্ষে একটি পৃথক ব্যালট বাক্সের দাবিতে সারাদেশে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী একটি মহল পরে ঘোষণা দেয়—দেশ ইসলামি নীতি ও আদর্শে নয়, প্রচলিত আইনেই চলবে। তখন ইসলামের মর্যাদা রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামতে বাধ্য হয় এবং বর্তমানে ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং জনসভা বাস্তবায়ন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents