ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

১৪২
১৪২

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৮ জানুয়ারি বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

উক্ত সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ-জেলা-ময়মনসিংহ”নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ ।

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ পুলিশ সুপার-মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ । 

২। শ্রেষ্ঠ সার্কেল অফিসার-ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল, জামালপুর, নভেম্বর/২০২৫।

৩। শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।

৪। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-মোঃ শফিকুল ইসলাম, ধোবাউড়া থানা, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।

৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- মোঃ এসএম নূর মোহাম্মদ, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।

৬। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) /মোঃ শহিদুল ইসলাম, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।

৭। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) / মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।

৮। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ আশরাফুল ইসলাম শান্ত, বকশীগঞ্জ থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।

৯। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ সালাহ উদ্দিন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।

অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি । উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents