মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা না হওয়ায় চরম উদ্বেগ, বঞ্চনার আশঙ্কা

Picture of জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি স্কুল ও কলেজ এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়। উক্ত নীতিমালার আলোকে গত ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়, যার শেষ দিন ছিল গতকাল।

নীতিমালা প্রকাশের সময়ই ঘোষণা দেওয়া হয়েছিল যে, একই সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আবেদনও গ্রহণ করা হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—আজ পর্যন্ত মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা–২০২৬ প্রকাশ না হওয়ায় এ খাতের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও আবেদনের সুযোগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে।

এই বিলম্বে সংশ্লিষ্ট শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা সংশ্লিষ্ট মহলের মধ্যে চরম উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে। কারণ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে নীতিমালাটি প্রকাশ না হলে নির্বাচনকালীন প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এমপিও আবেদন গ্রহণ কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে চলতি অর্থবছরে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির সুযোগ হারাতে পারে।

শুধু প্রতিষ্ঠান নয়, এর সরাসরি প্রভাব পড়বে শিক্ষকদের ওপরও। এনটিআরসিএ কর্তৃক শিগগিরই প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও নীতিমালা প্রকাশে বিলম্বের কারণে বহু যোগ্য ও মেধাবী শিক্ষক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা একটি গুরুতর প্রশাসনিক ও নৈতিক বৈষম্যের ইঙ্গিত বহন করে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা–২০২৬ বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ছাড় পেলেই শিক্ষা মন্ত্রণালয় নীতিমালাটি প্রকাশ করতে পারবে। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এটি সেখানে আটকে রয়েছে বলে জানা গেছে।

৫ আগস্টের জুলাই বিপ্লবের পর একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমান সুযোগের সমাজ গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই অবহেলা সেই প্রত্যাশার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা এটিকে শিক্ষা ব্যবস্থার একটি চরম ও অযৌক্তিক বৈষম্য হিসেবে আখ্যায়িত করছেন।

এমতাবস্থায় সংশ্লিষ্ট মহলের জোর দাবি—

অবিলম্বে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা–২০২৬ প্রকাশ করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই এসব প্রতিষ্ঠানের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে এমপিও আবেদন গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

আরবি প্রভাষক, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা

মুফতি মুহাম্মদ আসাদ

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents