চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে প্রচারণা জোরদারে মতবিনিময় সভা

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে গণভোট প্রচারণা জোরদার করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ একরামুল হক নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোট প্রচারণা অব্যাহত রাখা জরুরি। এ জন্য সকল ভোটারকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন—

চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ এ এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় আরও বলা হয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি মতামত প্রকাশের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের বিপুল সমর্থনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে।

এছাড়া ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents