ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন নিহত 

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

আজ ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনাটি ঘটেছে।

 রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে নিহত নজরুল ইসলাম । তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একজন কর্মী বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স-এর সমর্থিত কর্মী রুমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল-এর সমর্থিত কর্মী নজরুল ইসলামকে নির্বাচনী অফিস উদ্বোধনকালে চাকু দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ভিকটিম নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সহিংস ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানায় এ ঘটনায় সংশ্লিষ্টতায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents