পবিত্র রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সমাবেশ: ৯৮ শতাংশ মুসলমানের দেশে দ্বীনী অধিকার রক্ষার আহ্বান

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সমাবেশ: ৯৮ শতাংশ মুসলমানের দেশে দ্বীনী অধিকার রক্ষার আহ্বান
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জোরালো দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী মুসল্লী সমাজ। সমাবেশে বক্তাগণ বলেন, কেবল রমজান নয় বরং পবিত্র আশুরা মিনাল মুহররম এবং পবিত্র শবে মিরাজ উপলক্ষেও রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক ছুটি ঘোষণা করতে হবে এবং দ্বীন ইসলামের বিশেষ দিনগুলো সরকারিভাবে মর্যাদার সাথে পালনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা উল্লেখ করেন, মহান আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন মানুষের মধ্যে ‘তাকওয়া’ বা খোদাভীতি সৃষ্টির মাধ্যমে নীতি-নৈতিকতা গঠনের জন্য। একজন শিশু হচ্ছে কাঁচা মাটির মতো; শৈশবেই তাকে দ্বীনি চর্চায় অভ্যস্ত করতে হবে। পবিত্র রমজানের সিয়াম সাধনা এবং তারাবীর নামাজ আদায়ের মাধ্যমে যে আধ্যাত্মিক পরিশুদ্ধি ঘটে, তা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। কিন্তু রমজান মাসে ক্লাস চালু থাকলে কোমলমতি শিক্ষার্থীরা সঠিকভাবে ইবাদত করতে পারে না, তাদের রোজা রাখা ও তারাবীহ পড়া বাধাগ্রস্ত হয়। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা দূর করতে রমজান মাসে নির্বিঘ্নে দ্বীনি আমল করার সুযোগ দেওয়া অপরিহার্য।
সমাবেশে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যার ৯৮ শতাংশই মুসলিম। তাই রমজান মাসে দ্বীনী ইবাদতের জন্য ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের একটি সাংবিধানিক অধিকার। রাষ্ট্র এই অধিকার রক্ষা করতে আইনত বাধ্য। গত ২০২৫ সালে জনগণের দাবির মুখে এবং আদালতের হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও ২০২৬ সালে পুনরায় রমজানে স্কুলে ক্লাস রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং জনমতের পরিপন্থী।
বক্তাগণ বিস্ময় প্রকাশ করে বলেন, রমজানে কলেজ বন্ধ থাকলেও শিশুদের স্কুল কেন খোলা রাখা হয়েছে? অথচ শিশুদের জন্য দ্বীনি পরিবেশের গুরুত্ব আরও বেশি। তারা দাবি করেন, রমজানের প্রস্তুতির জন্য মূল মাস শুরু হওয়ার অন্তত ৭ দিন আগেই প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করতে হবে।
বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন:
• পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন বা নীতিমালা ৯৮ শতাংশ মুসলমানের এই দেশে জারি করা যাবে না।
• অবিলম্বে রমজানে স্কুল-কলেজ বন্ধের প্রজ্ঞাপন জারি না করলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।WhatsApp-Image-2026-01-16-at-9.24.00-PM

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents