জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩৩৫
৩৩৫

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে।

গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আদিনা ফজলুল হক সরকারি কলেজ ১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে স্থাপিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি প্রাচীনতম কলেজ। ১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬তলা একাডেমিক ভবন, ৫তলা ছাত্রী হোস্টেল, ৫তলা  ছাত্র হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃজন, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে। জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ অর্জনে তথা কলেজের অগ্রগতির জন্য কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents