ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আলোচনার জন্যও

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৩৩৬
৩৩৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি | ছবি: রয়টার্স
  • ইরানে সামরিক হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে তেহরান জানিয়েছে, তারা যুদ্ধ এবং আলোচনা দুটোর জন্যই প্রস্তুত। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান।

ইরানে সামরিক হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে তেহরান জানিয়েছে, তারা যুদ্ধ এবং আলোচনা দুটোর জন্যই প্রস্তুত। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। বিদেশী কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি দাবি করেন, ইরানজুড়ে হওয়া বিক্ষোভকে ‘সহিংস ও রক্তক্ষয়ী বানানোই হয়েছে’ ট্রাম্পকে হস্তক্ষেপ করার অজুহাত দেয়ার জন্য। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চেয়ে ফোন করেছে। তবে সেখানে যা ঘটছে, তাতে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ইরান আলোচনা করতে চায়। আমরা তাদের সঙ্গে বৈঠক করতে পারি। একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। কিন্তু এ বৈঠকের আগেই যা ঘটছে তার কারণে হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে।’

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে এবং দেশটির বিরোধী পক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। এ হুমকির মুখে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানালেও বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে। যখনই প্রয়োজন হচ্ছে বার্তা বিনিময় করা হচ্ছে। ঐতিহ্যগতভাবে মধ্যস্থতাকারী সুইজারল্যান্ডের মাধ্যমেও যোগাযোগের পথ খোলা আছে।’ তবে বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ‘পরস্পরবিরোধী বার্তা’ থেকে বোঝা যায় তারা এ বিষয়ে আন্তরিক নয়।

এদিকে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানিয়েছেন, আজ ট্রাম্প তার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ইরান বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বিকল্প পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, নিষেধাজ্ঞা বৃদ্ধি এবং সরকারবিরোধী পক্ষগুলোকে অনলাইন সহায়তা প্রদান করা।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর দুই সপ্তাহের সামান্য বেশি সময়ে অন্তত ৫০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। তবে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেয়ায় নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ পরিস্থিতিতে এইচআরএএনএর হিসাব সম্পূর্ণ চিত্র তুলে ধরেছে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সিএনএন জানিয়েছে, এইচআরএএনএর দেয়া নিহতের সংখ্যাটি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকেই ইরানে বিক্ষোভের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন—সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে লাগাতার। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরো অবনতি হয়। সরকারের বিরুদ্ধে আরো জোরালো প্রতিবাদের ডাকের পরই রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শত শত মানুষের মৃত্যুর খবরও আসে।

এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মারমুখী মনোভাব দেখা দিয়েছে। ইরান স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো হটকারী সিদ্ধান্ত নিলে চড়া মূল্য দিতে হবে।

ইরান সরকার এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দোষারোপ করছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ওয়াশিংটনকে কোনো ভুল হিসাব-নিকাশের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তুমুল বিক্ষোভের মধ্যেই দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। চারদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সেবা চালুর বিষয়ে স্পেসএক্স প্রধান ইলোন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এ ধরনের কাজে তিনি খুবই দক্ষ। তার পরিচিত খুব ভালো কোম্পানি আছে। তিনি আরো ইঙ্গিত দিয়েছেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটসেবা স্টারলিংক ব্যবহার করে ইরানে ইন্টারনেট পুনঃস্থাপনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

এদিকে কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর ইরানে সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। একই সঙ্গে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, গত রোববার ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ফলে আন্দোলনের গতি শ্লথ হয়ে পড়েছে। এদিকে, ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে ডাকা সরকারপন্থী সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে।

 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents