ঢাকা ১৭ আসনের তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির সাথে জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৯৫
৩৯৫

মোঃ আল আমিন ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ঢাকা- ১৭ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগে বগুড়াবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফোরামের সভাপতি মো: মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা ১৭ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা: ফরহাদ হালিম ডোনার, বিএনপি’র কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আকবর সিরাজী, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম -জিসাফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জাহিদুর রহমান দিপু , বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর জাসাস এর যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, ফোরামের দপ্তর সম্পাদক মো: আমিরুল ইসলাম স্বপন এবং ফোরামের গুলশান ও বনানী আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান।

সভা পরিচালনা করেন বনানী থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইসহাক আলী। সভায় বক্তাগণ ধানের শীষ প্রতীকের প্রার্থী বগুড়ার গর্ব জনাব তারেক রহমান এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে বিজয়ী করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents