বেলকুচির মুকুন্দগাতীতে পৌর সিএনজি স্ট্যান্ড চালু, যানজট নিরসনে স্বস্তিতে সাধারণ মানুষ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে চালু হয়েছে বেলকুচি পৌর সিএনজি স্ট্যান্ড। এর ফলে প্রতিদিনের তীব্র যানজট ও জনভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

দীর্ঘদিন ধরে মুকুন্দগাতি এলাকায় সড়কের দু’পাশে অবৈধভাবে সিএনজি ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। পৌর এলাকার গুরুত্বপূর্ণ এ স্থানে নির্দিষ্ট পৌর সিএনজি স্ট্যান্ড না থাকায় যানজট নিত্যদিনের সমস্যায় রূপ নেয়। বিষয়টি নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের প্রেক্ষিতেই অবশেষে পৌর সিএনজি স্ট্যান্ড চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা আফরিন জাহান আনুষ্ঠানিকভাবে বেলকুচি পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে এনসিপি (NCP) কর্তৃপক্ষসহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, যানজট নিরসন ও পৌর এলাকায় একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করে। একইসঙ্গে সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল।

পৌর সিএনজি স্ট্যান্ড চালুর ফলে মুকুন্দগাতি এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড়ানো বন্ধ হবে এবং যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এতে করে ব্যবসা-বাণিজ্য, যান চলাচল ও জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি মোহাম্মদ সালমান সাদী, সাধারণ সম্পাদক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার পক্ষ থেকে যানজট নিরসনে কার্যকর ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফরিন জাহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বেলকুচি পৌর এলাকার জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

    About The Author

    ইউনূস গভর্মেন্ট মাস্তান পার্টির মতো কাজ করেছে : বদিউর রহমান

    ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভর্মেন্ট তো

    Read More »

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    Table of Contents