নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী বুধবার বিকেলে ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া। সঞ্চালনায় ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক উবাইদুল হক ফরছু।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন খাঁ মেম্বার ও রুসন মিয়া, বিএনপি নেতা শানু মিয়া মেম্বার, যুবদল নেতা খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধরমন্ডল হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ছাদেকুর রহমান।





