গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা নিহত 

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৫৮
৩৫৮

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একটি ভ্যানগাড়ি চালক। 

গত ২৮ ডিসেম্বর রবিবার রাত সোয়া ৭টায় দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এবং আহত ভ্যানগাড়ি চালক (৩৫)। বাড়ি পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৭টায় দিকে বাবু ও রাকিব নামের দুই কিশোর মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে খুরশিদ মহল ব্রিজে উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে মোটরসাইকেল ও ভ্যান গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী বাবু।

এসময় স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যায় সে। এবং ভ্যান গাড়ি চালককে হোসেনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিশোর দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে বইছে শোকের মাতম।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনার থানায় মামলা হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents