জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৫০
৩৫০

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন। জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাব সলিমুল্লাহর মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত এই জোট নির্বাচনের পরেও জোটবদ্ধ ভাবে জুলাই চেতনা ও আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্য অটুট রাখবে এবং সমমনা বিভিন্ন দল ও সংগঠনের জন্য জোটের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে বলে মতামত রাখেন। নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান, যুক্তি , ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী সংগঠন হিসাবে কাজ করে যাবে। সম্মেলনে ১০দফা ঘোষণাপত্র পাঠ করে শোনান দলের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

জাতীয় মুসলিম জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের টানা তিনদিন ছুটির কারণে মূল তফসিল কাঠামোর মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দানের সময় ৩দিন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবী জানান। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে জোটের সদস্যরা অংশগ্রহণ করার ঘোষণা দেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents