আড়িয়াল খাঁ নদীর সৌহার্দ্য সেতুর নাম বহালের দাবি স্থানীয়দের

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর-রামারপোল আড়িয়াল খাঁ নদী সংযোগ সেতু , আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত “সৌহার্দ্য সেতুর” প্রস্তাবিত নতুন নাম ‘৩৬ শে জুলাই’ গ্রহণ করতে নারাজ স্থানীয় গ্রামবাসীরা। তারা সেতুর আগের নাম ‘সৌহার্দ্য সেতু’ বহাল রাখার দাবি জানিয়েছেন।

দীর্ঘদিন ‘সৌহার্দ্য সেতু’ নামেই সেতুটি এলাকাবাসীর কাছে পরিচিত। সম্প্রতি প্রশাসনিকভাবে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে এলাকাজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সেতু আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। হঠাৎ করে নাম বদলালে মানুষের আবেগ ও ইতিহাসে আঘাত লাগে।

৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। ২০১৪ সালে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ উন্নত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়।

গ্রামবাসীদের দাবি, নতুন নাম দিলে সামাজিক বিভাজন সৃষ্টি হবে এবং এলাকার ঐতিহ্যগত পরিচয় ক্ষতিগ্রস্ত হবে। কারণ দীর্ঘদিন ধরে সৌহার্দ্য সেতু নামেই পরিচিত ছিল যার মাধ্যমে এলাকার মানুষ সেতুটি কে চিনতো। 

তাই অবিলম্বে সিদ্ধান্ত পর্যালোচনা করে পূর্বের নাম বহাল রাখা এখন সময়ের দাবি। 

ফারিহা বিনতে তানহা

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents