জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে প্রচারণা সভা

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

শরিফ মিয়া জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ বিষয়ে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার দুরমুঠ সাহেববাড়ি ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ প্রচারণা সভাটি অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।

সভায় নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব, খাদ্য বৈচিত্র্য, পুষ্টিকর খাদ্য সামগ্রী নির্বাচন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং পুষ্টিকর খাবার রান্না ও প্রস্তুত প্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিধিমালা ও স্বাস্থ্য সুরক্ষামূলক আচরণ সম্পর্কেও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 

বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শাফিউল্লাহ।

এছাড়াও বক্তব্য দেন উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুল সামাদ, আবিদ হাসানসহ অন্যান্যরা।

আলোচকরা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ সুস্থ জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি দূরীকরণে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রচারণা সভায় উৎপাদক দলের সদস্য, শিশুর মা ও কিশোরীসহ প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents