চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৬৯
৩৬৯

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অভিযানে ৪টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি এবং ৯ টি ম্যাগাজিন জব্দ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকা বিশেষ টহল,চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ অভ্যন্তরে বিশৃংখলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশে পরিকল্পনা করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে ৫৩ বিজিবি। এরই ধারাবাহিকতায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবির অধীনে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে বললে মোটরসাইকেল আরোহীরা দ্রুততম পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে যায়। বিজিবি টহলকারীরা মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ৪ টি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টি লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে আসছে। ৫৩ বিজিবি এই অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশা দায়িত্বের সাথে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল জোরদার করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিজিবির তৎপরতায় সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents