এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত 

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৬০
৩৬০

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) তারিখে দেশের ১৭টি কেন্দ্রে ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণে ময়মনসিংহ বিভাগে সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ ১০ ডিসেম্বর বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড. নাজমুল আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, পরীক্ষার তিন কেন্দ্রপ্রধান (আনন্দমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ), র‍্যাব, পিডিবিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১:১৫টা পর্যন্ত অর্থাৎ ১ ঘন্টা ১৫ মিনিট। সারাদেশে মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তন্মধ্যে ময়মনসিংহে ৮ হাজার ২২৮ জন। ময়মনসিংহে তিন কেন্দ্রে মোট ১২৪টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার দিন কোচিং সেন্টার এবং ফটোস্ট্যাট দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো যানজট, বিশৃঙ্খলা বা মব যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ, সোস্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ, প্রশ্নফাঁস রোধে সর্বদা তৎপর থাকতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সেনসিটিভ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সভাপতি বলেন, রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, ব্যাটারিচালিত অটোরিকশা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents