কালীগঞ্জে লম্পটের কোপে গৃহবধূর কাপড় ছিঁড়ে গেল, শিশুকন্যাও রেহাই পেল না

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

২৯৪
২৯৪

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ও ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে আকলিমা খাতুন নামে ১ গৃহবধূ ও তার শিশু সন্তান জান্নাতুলকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শাহাদাত হোসেন নামে এক লম্পট। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ নভেম্বর )বেলা সাড়ে ৮ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে। গুরুতর আহত ঐ গৃহবধূ ও তার শিশু সন্তানকে ঐ দিন সকাল ১০ টার দিকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ আকলিমা খাতুন ও শিশু কন্যা জান্নাতুল উপজেলার পারুলগাছা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও কন্যা। হাসপাতালে ভর্তি গৃহবধূ ও স্বামী জামাল উদ্দিন, ভগ্নিপতি রেজাউল ইসলাম ভাবি নুরজাহান এ প্রতিনিধিকে জানান জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব বিরোধ কে কেন্দ্র করে পারুলগাছা গ্রামের মৃত আক্কাস গাজীর পুত্র শাহাদাত গাজী (৫০) দীর্ঘদিন ১ সন্তানের জননী গৃহবধূ আকলিমাকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির চেষ্টা চালিয়ে আসছিল। প্রথমে ঐ ভুক্তভোগী গৃহবধূ লাজ লজ্জায় কাউকে কিছু না বললেও পরে বিষয়টি স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট জামাল রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঐ গৃহবধূ পাশের ক্ষেতে ছাগল বাঁধতে যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে যৌন হারানির চেষ্টা ও ভিডিও করতে থাকে। ঐ সময় ভিডিও ধারণে বাধা দেওয়ায় বেধড়ক পিটিয়ে ও কাপড় চোপড় ছিড়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় তার শিশু কন্যা মায়ের ডাক চিৎকারে বাঁচাতে ছুটে আসলে তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান ঘটনাটি তারা জেনেছে বিষয়টির জন্য তারা আইনানুগ ব্যবস্থার কথা বলেছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents